শিরোনাম :
বাইশগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়কের পক্ষ থেকে গরীবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
- তারিখ : ১২:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / 633
আকবর হোসেন :
চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মো: তাজুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক জনাব মো: আব্দুল হক মিজির পক্ষ থেকে তার নিজস্ব অর্থায়নে সম্প্রতি ৭০ টি গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীতে ছিল ছোলা, মুড়ি,পেয়াজ, চিনি, ডাল, তৈল, সেমাই, খেজুর, আলু। ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন
মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো: মহিন উদ্দিন, বাইশগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: শাহাদাত হোসেন শিমুল, প্রচার সম্পাদক শামিম হোসাইন সাগর, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন হৃদয়, সহ সম্পাদক আব্দুল কাইয়ুম সাগর, ছাত্রলীগ কর্মী শাহাদাতসহ আরো অনেকে।











