০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

বিয়ের সাতদিন না পেরুতেই স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

  • তারিখ : ০২:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • / 489

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সুধারামের পশ্চিম অঞ্চল আন্ডারচর ইউনিয়নে গতকাল মঙ্গলবার গভীর রাতে জেসমিন আক্তার (২৩) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ভোরে অভিযান চালিয়ে নিহতের স্বামী নূর ইসলামকে আটক করেছে পুলিশ।

নিহত জেসমিন আক্তার শুল্লকিয়া গ্রামের মনোহর আলীর মেয়ে। অন্যদিকে, আটক নূর ইসলাম কাজী চর গ্রামের চৌধুরী মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ২৩ জুন পারিবারিকভাবে জেসমিনকে বিয়ে করে নূর ইসলাম। এটা নূর ইসলামের দ্বিতীয় বিয়ে ছিল। বিয়ের পরদিন থেকেই নূর বিভিন্ন অজুহাতে জেসমিনকে শারীরিক নির্যাতন করতেন। এর এক সপ্তাহের মধ্যেই অর্থাৎ গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে তাদের ঘর থেকে জেসমিনের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন এগিয়ে যায়।

এসময় প্রতক্ষদর্শীরা জানান, নূর ইসলাম একটি কোদাল দিয়ে জেসমিনের মাথায় আঘাত করে। এতে মাথায় গভীর ক্ষত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন জেসমিন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, ‘নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’ এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন

শেয়ার করুন

বিয়ের সাতদিন না পেরুতেই স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

তারিখ : ০২:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১