০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মনোহরগঞ্জে ঝলম উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল চৌধুরীর মত বিনিময়

  • তারিখ : ০২:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
  • / 906

আকবর হোসেন :

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৪নং ঝলম উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল চৌধুরী তার গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি তার বাড়িতে এক মতবিনিময় সভার আয়োজন করেন।

এ সময় তিনি গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা আমার প্রিয় গ্রামবাসীরা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, আমি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হয়েছি। যদি আমাদের প্রিয় নেতা মাননীয় এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম মহোদয়ের সমর্থন ও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাই তাহলে আমি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করবো। তাই আমি দলমত নির্বিশেষে আপনাদের সকলের সহযোগীতা ও সমর্থন চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আর যদি আমি দলীয় মনোনয়ন না পাই, তাহলে যে প্রার্থী আমাদের ইউনিয়নে নৌকা প্রতীকের দলীয় নমিনেশন পাবে আমরা সকলে মিলে তার জন্য কাজ করবো। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝলম উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা মাস্টার আব্দুল মোমিন তালুকদার।

এ সময় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মাস্টার আব্দুস সোবাহান, সাত্তার পাটোয়ারী, জয়নাল আবদীন, সাবেক মেম্বার আমানত উল্লাহ, বর্তমান মেম্বার মোশারফ হোসেনসহ আরো অনেকে। উল্লেখ্য, রাসেল চৌধুরী মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও ঝলম উত্তর ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান আহ্বায়ক। তিনি ঝলম উত্তর ইনিয়নের দেবপুর গ্রামের বাসিন্দা।

শেয়ার করুন

মনোহরগঞ্জে ঝলম উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল চৌধুরীর মত বিনিময়

তারিখ : ০২:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০