১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মনোহরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠী, বেদে ও অনগ্রসর উপবৃত্তি এবং স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদান বিতরণ

  • তারিখ : ০৫:১৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • / 564

আকবর হোসেন :

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠী, বেদে ও অনগ্রসর উপবৃত্তি এবং স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মো. আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম।

উপজেলা সহকারি সমাজসেবা কর্মকর্তা তাজুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসিম, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, ঝলম উত্তর ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান হীরণ, সম্মিলিত সেনা কল্যাণ সংস্থা মনোহরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী সেলিমসহ আরো অনেকে।

পরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় নাপিত, কামার, কুমার, বাঁশ বেতের পন্য প্রস্তুতকারী, কাসা পিতল পন্য প্রস্তুতকারী মোট ৪৮ জনের মাঝে আঠার হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।

তিনটি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে এক লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয় এবং বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থী মোট ২৬ জনের মাঝে ২ লক্ষ ৩৪ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন

মনোহরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠী, বেদে ও অনগ্রসর উপবৃত্তি এবং স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদান বিতরণ

তারিখ : ০৫:১৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১