০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মনোহরগঞ্জে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • তারিখ : ১০:০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • / 499

আকবর হোসেন :

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার। উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী।

উপজেলা সমবায় অফিসে কর্মরত শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুল আজিজসহ আরো অনেকে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুজন চন্দ্র, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর মনোহরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম শাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওয়াসিম, উপজেলা আওয়ামীলীগ নেতা মনির আহমেদ ভেন্ডর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক রুহুল আমিনসহ আরো অনেকে।

এ সময় অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শাহিনা সুলতানা, সফল জননী নারী সেলিনা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী পারভীন আক্তারকে জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০২০ এর নির্বাচিত জয়িতা হিসেবে সম্বর্ধনা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও নির্বাচিত জয়িতাদেরকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

শেয়ার করুন

মনোহরগঞ্জে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত

তারিখ : ১০:০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০