০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মনোহরগঞ্জে হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে জরিমানা ও লাকসামে ১২ চাল ব্যবসায়ীকে ৩ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা

  • তারিখ : ১০:১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
  • / 1171

আকবর হোসেন :

কুমিল্লার মনোহরগঞ্জে করোনা ভাইরাস পরিস্থিতিতে বিদেশ ফেরত এক প্রবাসী হোম কোয়ারেন্টাইন না মানায় তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। আজ শুক্রবার ওই প্রবাসীর বাড়িতে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেট দেখেন সে হোম কোয়ারেন্টাইন অমান্য করে অবাধে ঘুরাফেরা করছে। তখন তাকে জরিমানা করা হয়। এর আগে নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় সুরুজ স্টোরে পেয়াজের দাম ৪২ টাকা থেকে ৫৫ টাকায় বিক্রি করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে লাকসামেও একজন ইতালী ফেরত প্রবাসী হোম কোয়ারেন্টাইন না মানায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম। এছাড়াও গত বৃহস্পতিবার হঠাৎ করে চাউল এর দাম বৃদ্ধি করায় লাকসাম বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১২ জন চাল ব্যবসায়ীকে ৩ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং একজনকে জেল হাজতে প্রেরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী ও লাকসাম থানার ওসি মো. নিজাম উদ্দিন।

শেয়ার করুন

মনোহরগঞ্জে হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে জরিমানা ও লাকসামে ১২ চাল ব্যবসায়ীকে ৩ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা

তারিখ : ১০:১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০