০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

মুরাদনগরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় দুইটি ড্রেজার মেশিন জব্দ

  • তারিখ : ০৩:৫০:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / 696

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউসুফনগর এলাকা থেকে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের সময় ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

এছাড়া ড্রেজার মেশিনের মালিক উপজেলা সদরের ইউসুফনগর গ্রামের রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে উপজেলা সদরের ইউসুফনগর গ্রামে অভিযান চালিয়ে ও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল।

জানা যায়, উপজেলা সদরের ইউসুফনগর গ্রামের মৃত মমতাজ উদ্দিন ছেলে রফিকুল ইসলাম ইউসুফনগর-মটকিরচর বিলে প্রথমে সামান্য একটু জমি ক্রয় করে। পরে সেই কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে প্রায় ১২ বছর ধরে মাটি উত্তোলন করার ফলে আশ-পাশের জমি ভেঙ্গে পরলে প্রভাব খাটিয়ে নাম মাত্র মূল্য দিয়ে নিরিহ কৃষকদের কাছ থেকে হাতিয়ে নেয় প্রায় ৯ একর জমি।

যার মধ্যে আরসি নদীর অংশ ও সরকারি জমি রয়েছে প্রায় ৪০ শতাংশ। তার ভয়ে সরাসরি কেউ প্রতিবাদ না করতে পেরে স্থানীয় ভাবে নাম প্রকাশ না করে এসিল্যান্ড সাইফুল ইসলাম কমলকে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি অবহিত করলে। শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে ড্রেজার মেশিন মালিক রফিকুল ইসলাম সটকে পড়েন। পরে ২টি ড্রেজার মেশিন জব্দের নির্দেশ ও মেশিনের মালিকের বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বলেন, মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ স্যারের নির্দেশনায় উপজেলার সকল ইউনিয়নে নিয়মিত অবৈধ ড্রেজারের উপরে অভিযান চলছে। গত কয়েক মাস আগেও এই রফিকুল ইসলামের দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত পুরো উপজেলায় একটি ড্রেজারও চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

মুরাদনগরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় দুইটি ড্রেজার মেশিন জব্দ

তারিখ : ০৩:৫০:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১