১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে চালকের গলা কেটে অটো ছিনতাইয়ের চেষ্টা: আটক ১

  • তারিখ : ০১:০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • / 681

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে চালকের গলা কেটে হত্যার চেষ্টা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় সাইফুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের ধনীরামপুর পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করেছে।

অটো চালক দেলোয়ার হোসেন ওরফে ভূলু (২৪) উপজেলার যাত্রাপুর গ্রামের মোঃ মনিরুল হকের ছেলে। অপরদিকে আটককৃত সাইফুল ইসলাম (২০) একই গ্রামের শান মিয়ার ছেলে।

পুলিশ ও চালক ভূলুর পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে অটো চালক ভূলুর পূর্ব পরিচিত সাইফুল ইসলাম তার সঙ্গীয় আরো দুই বন্ধু সদরের আলীরচর যাওয়ার কথা বলে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়া করেন।

পরে উপজেলা সদর ইউনিয়নের ধনীরামপুর পশ্চিম পাড়া এলাকার একটি নির্জন সড়কে গিয়ে জোরপূর্বক সাইফুল ও তার সঙ্গীরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় বাধা দিতে গেলে সাইফুল তার হাতে থাকা ছুরি দিয়ে ভুলুর গলায় ও হাতে আঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তিনজনের মধ্যে সাইফুল কে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তারা আশঙ্কাজনক অবস্থায় ভূলুকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম নামের একজনকে আটক করেছি। সে অটো চালক ভুলুকে ছুরি দিয়ে গলায় ও হাতে আঘাত করতে গিয়ে নিজেও আহত হয়েছে। তাকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে চালকের গলা কেটে অটো ছিনতাইয়ের চেষ্টা: আটক ১

তারিখ : ০১:০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১