১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে ১১শ’ পিচ ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

  • তারিখ : ১১:২১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • / 497

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পৃথক দুইটি অভিযান চালিয়ে ১১শ’ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার বিকেলে জেলা গোয়েন্দা কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আলালের কান্দি গ্রামের মৃতঃ কুদ্দুস মিয়ার ছেলে মোতালিব মিয়া (৩০) ও পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের উত্তর নোয়াগাঁও গ্রামের মৃতঃ সামসুজ্জামান ছেলে নাছির মিয়া।

কুমিল্লা জেলা গোয়েন্দা কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বলেন, কিছু মাদকের চালান আটককৃততের বাড়িতে আসছে, এমন গোপন সংবাদের বিত্তিতে কুমিল্লা জেলা গোয়েন্দা উপ-পরিদর্শক (ডিবি) সাইদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলার উত্তর নোয়াগাঁও গ্রামে নাছির মিয়ার বাড়ী থেকে ৬শ’পিচ ও আলালের কান্দি গ্রামের মোতালিব মিয়ার বাড়ী থেকে ৫শ’ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করে। তারা পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী।

এ ঘটনায় পুলিশ উপ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইটি মামলা দায়ের করেন। বুধবার দুপুরে আটক দুইজনকে বিজ্ঞ-আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে ১১শ’ পিচ ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

তারিখ : ১১:২১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১