১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে ডিবির গাড়িতে ডাকাতির চেষ্টা!

  • তারিখ : ০৪:৫১:১৭ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • / 722

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে ডাকাতির চেষ্টাকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি কালো রংয়ের বিদেশি পিস্তল, ২টি রাম দা উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার গোলাবাড়ী গ্রামের টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের উপর এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেলাবো সিকদার বাড়ি এলাকার আব্দুল লতিফের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক ওরফে বক্কর (২৪), নরসিংদীর মাধবদী থানার ভগিররথপুর এলাকার মৃত নোয়াব আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (২৩) ও একই এলাকার মো. শফিউদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২৭)।

গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই মো. শহিদুল ইসলাম মোল্লা জানান, কালীগঞ্জ থানা এলাকায় মাইক্রোবাসযোগে টহল ও মাদক উদ্ধার অভিযানে যায় গোয়েন্দ পুলিশের একটি টিম। শুক্রবার রাত সোয়া দুইটার দিকে কালিগঞ্জ থানাধীন টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে পৌঁছালে ১০-১২ জনের একদল ডাকাত রাস্তার উপর দাঁড়িয়ে পিস্তল উঁচু করে এবং টর্চ লাইট দিয়ে ডাকাতির চেষ্টায় মাইক্রোবাসটিকে সিগন্যাল দেয়।

তখন পুলিশ মাইক্রোবাস থেকে নামলে ডাকাত দলের সদস্যরা পোশাক দেখে চিনতে পেরে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের পিছু ধাওয়া করে ওই তিন ডাকাতকে একটি পিস্তল ও দুটি রামদাসহ আটক করা হয়।

গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার আসামিদের গাজীপুর আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিডি-প্রতিদিন

শেয়ার করুন

যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে ডিবির গাড়িতে ডাকাতির চেষ্টা!

তারিখ : ০৪:৫১:১৭ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১