০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

সদর দক্ষিণে নাদিম হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামী শান্ত’র দুই দিনের রিমান্ড মঞ্জুর

  • তারিখ : ০৮:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • / 794

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের সুয়াগাজী ভাটপাড়ার যুবলীগ কর্মী নাদিম হত্যা মামলার আসামী শান্ত (২২) কে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামী শান্ত’র
দুই দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মামলার তদন্ত কর্মকর্তা সদর দক্ষিণ মডেল থানার এস.আই ফেরদৌস সঙ্গীয় ফোর্স নিয়ে পাশ্ববর্তী চৌদ্দগ্রাম থানায় অভিযান চালিয়ে মামলার ২৪ নং এজহার নামীয় আসামী শান্তকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
মামলার পলাতক আসামীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, মামলার পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

উল্লেখ্য, সুয়াগাজী এলাকার রাজনৈতিক আধিপত্যের জেরে (২৬ মার্চ) সকাল আটটায় স্থানীয় একদল সন্ত্রাসী ভাটপাড়ায় নাদিমের বাড়িতে গিয়ে তাকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

শেয়ার করুন

সদর দক্ষিণে নাদিম হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামী শান্ত’র দুই দিনের রিমান্ড মঞ্জুর

তারিখ : ০৮:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১