০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

কুমিল্লায় গোডাউনে মিললো ৫০০ লিটার তেল

  • তারিখ : ০৮:১০:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • / 317

নিজস্ব প্রতিবেদক।।

মজুত রেখেও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে কুমিল্লায় ৫০০ লিটার তেলসহ একটি গোডাউন সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তিন দোকানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে সয়াবিন তেল মজুত রেখেও বেশি দামে বিক্রির অপরাধে পুলিশ লাইন্স এলাকায় মেসার্স আমড়াতলী ডিপার্টমেন্টাল স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৫০০ লিটার তেলসহ প্রতিষ্ঠানটির গোডাউন সিলগালা করা হয়।

অন্যদিকে বেশি দামে তেল বিক্রি করায় রূপচাঁদার কুমিল্লার ডিলার মেসার্স শংকর সাহাকে ৫০ হাজার টাকা এবং স্টেশন রোডের মেসার্স হুমায়ুন ব্রাদার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

কুমিল্লায় গোডাউনে মিললো ৫০০ লিটার তেল

তারিখ : ০৮:১০:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২