০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার মনোহরগঞ্জে অসহায় বিধবা খোদেজা বেগমের বসত ঘর আগুনে পুড়ে ছাঁই

  • তারিখ : ০৪:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • / 721

আকবর হোসেন।।

কুমিল্লার মনোহরগঞ্জে অসহায় বিধবা খোদেজা বেগমের বসত ঘরটি আগুনে পুড়ে ছাঁই হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ভোর ৪ ঘটিকার সময়। অসহায় বিধবা খোদেজা বেগমের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের হাটিরপাড় গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে।

অসহায় খোদেজা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার বিছানার চারপাশে ও বসত ঘরের বেড়ায় আগুন জ্বলছে। তখন আমার সাথে থাকা আমার দুই মেয়েকে নিয়ে দৌঁড়ে ঘর থেকে বের হয়ে যাই। মূহুর্তের মধ্যে আমার বসত ঘরটি আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। আমি বিধবা মানুষ। আমার ৪ মেয়ে। দুই মেয়েকে বিয়ে দিয়েছি। এক মেয়ে ১০ শ্রেণিতে পড়ে আরেক মেয়ে ৮ ম শ্রেণিতে পড়ছে। আমার ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। মেয়েদের বইগুলোও পুড়ে ছাঁই হয়ে গেছে। আমি সকলের সহযোগী চাই। এছাড়াও বিধবা খোদেজা বেগমের ঘরের পাশে থাকা বাচ্চু মিয়ার গোডাউন ঘরটিও পুড়ে ছাঁই হয়ে গেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আল আমিন সরদার, এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক মো. কামাল হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ সহকারি প্রকৌশলী সুলতান মাহমুদসহ আরো অনেকে।

এ সময় সরকারি সহায়তার পাশাপাশি এলজিআরডি মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে সহযোগীতার করার আশ্বাস প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যানসহ অন্যান্যরা।

শেয়ার করুন

কুমিল্লার মনোহরগঞ্জে অসহায় বিধবা খোদেজা বেগমের বসত ঘর আগুনে পুড়ে ছাঁই

তারিখ : ০৪:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২