১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় মাদকের আধিপত্য নিয়ে যুবক খুন

  • তারিখ : ০১:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • / 470

কুমিল্লা মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান (২৫) নামের একজন যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২ জানুয়ারি) রাতে নগরীর কুমিল্লা হাইস্কুলের পিছনে মোগলটুলি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মান্না গাংচর চৌধুরী পাড়া এলাকার আবদুল কাদিরের ছেলে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থায়ীদের বরাত দিয়ে তিনি জানান, নিহত মান্নার সঙ্গে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে আধিপত্যের জেরে দু-গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে বেশ কয়েকজন মান্নানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মান্নানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে সকালে অভিযান চালিয়ে ২/৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত মান্নার বিরুদ্ধে তিনটি মাদক মামলার একটি চাঁদাবাজির মামলা রয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় মাদকের আধিপত্য নিয়ে যুবক খুন

তারিখ : ০১:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩