০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

  • তারিখ : ১১:৪৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
  • / 581

কুমিল্লা উত্তর প্রতিনিধি :

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় বীজ রোপণের জন্য পুরোধমে কাজ শুরু হয়ে গেছে। অনেক জায়গায় আবার বীজ রোপন শেষও হয়ে গেছে।

এবার আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা আমন ধান চাষে অধিক আগ্রহী হয়ে উঠেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে জমিতে চলছে আমন ধান রোপনের কাজ। মৌসুমের শুরুতে বীজতলা তৈরি থেকে শুরু করে চারা রোপন করা পর্যন্ত ব্যস্ততার মধ্যে সময় কাটছে কৃষকদের।

ইতোমধ্যে নানা সমস্যার মধ্যেও আমন ধানের চারা রোপণের জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে তারা। উপজেলায় প্রচুর বৃষ্টি হওয়ায় ধানের চারা রোপনের কাজ সহজ হয়েছে। কোন কোন জমিতে চলছে চাষ।বীজ তলা থেকে তোলা হচ্ছে বীজ।

মাধবপুর ইউনিয়নের ষাটশালা গ্রামের কৃষক রমিজ মিয়া বলেন, এক ফসল বিক্রি করে অন্য ফসল আবাদ করা হয় জমিতে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুল হাছান এ প্রতিনিধিকে বলেন, এ উপজেলার ৮ টি ইউনিয়নেই বেশিরভাগ আমন ধানের আবাদ করতে দেখা গেছে। এছাড়া চাষাবাদের লক্ষমাত্রা নিয়ে তিনি বলেন, এইবার আমাদের লক্ষ্যমাত্রা ৫৩৬৫ হাজার হেক্টর এবং অর্জন হবে ৫৪০০ হাজার হেক্টর, যা শতকরা শতভাগের চেয়েও বেশি।

শেয়ার করুন

ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

তারিখ : ১১:৪৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১