০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

সদর দক্ষিণের বাগান বাড়িতে ইউপি মেম্বারের যোগসাজসে দিনে-রাতে কাটছে লালমাই পাহাড়ের পাদদেশ

  • তারিখ : ০৩:৫৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • / 1650

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণের লালমাই মৌজায় দিনে-রাতে প্রকাশ্যে কাটছে লালমাই পাহাড়ের পাদদেশ। আবার সুযোগে পাহাড় কাটাও থেমে নেই। সব মিলিয়ে স্থানীয় প্রভাবশালীদের প্রত্যক্ষ যোগসাজসে বিজয়পুর ইউনিয়নের বাগানবাড়ি এলকায় চলছে মাটি কাটার ধূম।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় স্থানীয় ইউপি সদস্য খোকন মেম্বার,হুমায়ুন মেম্বার,বাঘা ফরিদ এর নেতৃত্বে লালমাই পাহাড়ের পাদদেশ বাগান বাড়ি এলাকায় লাল মাটি কাটার ধূম চলছে বলে জানায় স্থানীয়রা। ফলে এক দিকে যেমনি ভাবে বর্ষা মৌসুমে ঝুঁকির মুখে আশপাশের মানুষ,তেমনিভাবে চরম হুমকির মুখে পরিবেশ।

এছাড়াও ড্রাম ট্রাকের মাধ্যমে রাত-দিন মাটি বহনের ফলে সড়কটিতে চলাচলকারী বিভিন্ন পেশাজীবি মানুষ বায়ু দূষণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। হুমকির মুখে কয়েক কিলোমিটার সড়ক। মাটি বহনের ফলে এ রকম দূর্ভোগ পোহাতে বাধ্য হলেও স্থানীয় একটি প্রভাবশালী মহলের ভয়ে মুখ খুলছে না ভোক্তভুগিরা।জনসাধারণের দূর্ভোগ লাগবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

খোকন মেম্বারের নিকট মাটিকাটা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,নিয়মের উপর এ দেশে কয়জন চলে।

এ বিষয়ে বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খোকা বলেন, যারা পাহাড় কাটার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা উচিত। মাটি বহন করা ভারী ড্রাম ট্রাক চলাচলের ফলে ইউনিয়নের সড়ক গুলো বর্তমানে হুমকির মুখে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন, মাটি কাটার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

সদর দক্ষিণের বাগান বাড়িতে ইউপি মেম্বারের যোগসাজসে দিনে-রাতে কাটছে লালমাই পাহাড়ের পাদদেশ

তারিখ : ০৩:৫৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১