০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

মুরাদনগরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অতিথি পাখি

  • তারিখ : ০২:৪০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
  • / 1159

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগর উপজলা সদরে দেদার বিক্রি হচ্ছে অতিথি পাখি। একশ্রেণির পেশাদার ও মৌসুমি পাখি বিক্রেতা এলাকায় ফেরি করে ও বাজারের মোড়ে বসে এসব অতিথি পাখি বিক্রি করছে। প্রকাশ্যে এসব পাখি বিক্রি হলেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না কোন পদক্ষেপ।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের মুরাদনগর বাজারে নাম প্রকাশে অনিচ্ছুক এক পেশাদার পাখি বিক্রেতাকে ফেরি করে পাখি বিক্রি করতে দেখা গেছে। তাঁর হাতে সর্বশেষ বিলুপ্ত প্রায় এক জোড়া ডাহুক পাখি দেখা যায়। ১ হালি পাখি ২ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন তিনি। অনেকেই দরদাম করছিলেন। ওই ব্যবসায়ীর দাবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব পাখি কিনে এনে বিক্রি করছেন তিনি। এ ছাড়া একটি চক্রের সদস্যরা বিভিন্ন অঞ্চল থেকে অতিথি পাখি শিকার করে তাঁর কাছে পৌঁছে দেন। এসব পাখির মধ্যে রয়েছে বক, বালিহাঁস, মাছরাঙা, পানকৌড়ি প্রভিতি। এই অতিথি পাখি জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বড় ব্যবসায়ীরাই বেশি কেনেন বলে জানান তিনি।
উপজেলা সদরের হামজা বলেন, বৃহস্পতিবার সকালে মুরাদনগর বাজার থেকে এক জোড়া ডাহুক পাখি ৬২০ টাকায় কিনেছেন তিনি। তবে গ্রামাঞ্চলে নাকি দাম আরও কম।
সামাজিক বন বিভাগের রেঞ্জ অফিসার বলাই চন্দ্র সাহা পাখি শিকার ও বিক্রির বিষয়টি অবলীলায় অস্বীকার করে বলেন। কেউ যদি পাখি শিকার করে আমারা খবর পাই তাহলে সেই পাখি গুলো প্রথমে অবমুক্তি করে দেই। শিকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে তিনি উদাসীন কন্ঠে বলেন, বড় মাপের শিকারি হলে আমরা মামলা টামলা দেই আর কি।

শেয়ার করুন

মুরাদনগরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অতিথি পাখি

তারিখ : ০২:৪০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০