০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

পাড়া-মহল্লায় দলবেঁধে আড্ডা কারীদের বিরুদ্ধে সদর দক্ষিণ ইউএনও’র অভিযান অব্যাহত

  • তারিখ : ১১:৩৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • / 981

নিজস্ব প্রতিবেদক :

ঈদ পরবর্তী মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর লকডাউন বাস্তবায়নে নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতিত সব ধরনের দোকানপাট বন্ধ থাকার কথা থাকলেও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাড়া-মহল্লার চায়ের দোকানগুলোতে জমজমাট আড্ডা কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। বুধবার,বৃহস্পতিবার ও শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত চলে এ অভিযান। কুমিল্লা সদর দক্ষিণের

রাজাপাড়া,লক্ষিনগর,দয়াপুর,ডুমুরিয়া,লইপুরা, সুয়াগাজী বাজার,পিপুলিয়া বাজার, তালপট্টি, মথুরাপুর,লালবাগ বাজার,
বামিশা,গজারিয়া,টঙ্গীরপাড়,আলমপুর,অলির বাজার,সিন্দুয়া চৌমুহনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চৌমুহনীগুলোতে কঠোর অভিযান পরিচালনা করেছেন। এ সময় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন ইউএনও শুভাশিস ঘোষ। লকডাউন বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে।

করোনার ভয়াভয় এ পরিস্থিতিতে অপ্রয়োজনে ঘুরাফেরা করা এবং চা দোকানে দলবেঁধে আড্ডাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এ অভিযানের ধারা অব্যাহত রাখারও দাবি জানান স্থানীয়রা।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ জানান,ভয়াভয় করোনার এ পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে প্রশাসনের লোকজন মাঠে থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে। লকডাউন বাস্তবায়নের পাশাপাশি কর্মহীন হয়ে পরা সিএনজি শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী পোঁছে দিচ্ছি। কুমিল্লার কোন মানুষ খাদ্য সংকটে ভুগবে না। 

প্রশাসন এ দেশের মানুষের শত্রু নয়,বরং প্রকৃত বন্ধু। প্রশাসন আপনার ও আপনার পরিবারের সদস্যদের মঙ্গল চায় বিধায়,বিনা প্রয়োজনে কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করছে। 

সমাজের যে কোন মানুষ ৩৩৩ নাম্বারে ফোন দিলে প্রশাসন তাদের দোরগোড়ায় গিয়ে খাদ্য পৌঁছে দিবে।তাই আপনার সকলে আগামী ৫ আগস্ট পর্যন্ত কেউ ঘর থেকে বের হবেন না। স্বাস্থ্য বিধি মেনে চলুন। নিজে ভালো থাকুন,পরিবার-পরিজন ও দেশের মানুষকে ভালো রাখুন। কুমিল্লা জেলা প্রশাসন আপনাদের পাশেই রয়েছে।

শেয়ার করুন

পাড়া-মহল্লায় দলবেঁধে আড্ডা কারীদের বিরুদ্ধে সদর দক্ষিণ ইউএনও’র অভিযান অব্যাহত

তারিখ : ১১:৩৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১