০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মাস্ক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান

  • তারিখ : ১১:৪৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
  • / 1463

নিজস্ব প্রতিবেদক, সিলেট :
করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার পর সারাদেশের মতো সিলেটেও বেড়েছে মাস্কের ব্যবহার। ধুলাবালি আর ভাইরাস থেকে মুক্তি পেতে এখন সকল বয়সী মানুষের মধ্যেই বেড়েছে মাস্ক ব্যবহারের প্রবণতা। এ সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি করে সিলেটে মাস্কের ব্যবহার বাড়িয়ে দিয়েছে সিন্ডিকেট। আগের চেয়ে তিন-চারগুণ বেশি দামে তারা বিক্রি করছেন মাস্ক। প্রশাসনও বসে নেই। অতিরিক্ত দামে মাস্ক বিক্রির খবর পেলেই চালাচ্ছে অভিযান।

গত তিনদিনে এরকম ১৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার অধিদপ্তর। মাস্ক সিন্ডিকেটের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সারাবছর যে মাস্ক ৩ থেকে ৫ টাকায় বিক্রি হতো সেই মাস্ক এখন বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। এছাড়া ৫০-৮০ টাকার মাস্ক বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকায়। বাজারে মাস্কের সংকট রয়েছে দাবি করে ফার্মেসি মালিক ও দোকানদাররা ক্রেতাদের কাছ থেকে আদায় করে নিচ্ছেন কয়েকগুণ টাকা।
বেশি দামে মাস্ক বিক্রির দায়ে আজ বুধবার ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজারের খান ফার্মেসিকে ৭ হাজার টাকা, আলম ফার্মেসিকে ২ হাজার টাকা এবং তাজপুর বাজারের সাদিয়া ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর সুবিদাবাজারের ফ্রেন্ডস ফার্মেসিকে ৫ হাজার টাকা ও টুকেরবাজারের পপুলার ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর পাঠানটুলা তারাপুর পয়েন্টে চৈতি ফার্মেসিতে ৫ টাকার মাস্ক ৩০ টাকা বিক্রি হচ্ছে এমন অভিযোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর।

অভিযোগের সত্যতা পেয়ে ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযোগে একই এলাকার হামজা ফার্মেসিকে ৫ হাজার টাকা, আম্বরখানায় ২০ টাকার মাস্ক ১০০টাকায় বিক্রি করায় মেসার্স জান্নাত ফার্মেসিকে ১৫ হাজার টাকা, পূর্ব শাহীঈদগাহের তামান্না মেডিকেল সেন্টারকে ৫ হাজার টাকা ও টিলাগড় ফ্রেন্ডস লাইব্রেরিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, গত সোমবার অভিযান চালিয়ে আরও ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

শেয়ার করুন

মাস্ক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান

তারিখ : ১১:৪৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০