১২:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বিদেশ থেকেই পাওয়া যাবে জাতীয় পরিচয়পত্র

  • তারিখ : ০৯:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
  • / 983

অনলাইন ডেস্ক :
বিদেশে বসেই জাতীয় পরিচয়পত্র পাবেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশিদের হাতে জাতীয় পরিচয়পত্র পৌঁছে দিতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে একটি অনলাইন পোর্টাল চালু করতে যাচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা এই পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্যান্য দেশেও এই সেবা চালু করা হবে।

জাতীয় পরিচয়পত্রের আবেদন করার জন্য পাসপোর্টের ফটোকপি ও যারা দ্বৈত নাগরিক তাদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে।

যেভাবে আবেদন করা যাবে:

এই পোর্টালে লগ ইন করে যেকোনো বাংলাদেশি নাগরিক ফরমটি ওপেন করে ফিল আপ করতে পারবে। অনলাইনে আবেদন করলে সেটি এনআইডি উইংয়ে আসবে। এরপর সে আবেদনটি সংশ্লিষ্ট উপজেলা এবং থানায় পাঠানো হবে। তারপর সে কাগজপত্র যাচাই-বাছাই করা হবে।

তথ্য সঠিক প্রমাণিত হওয়ার পর পর্যায়ক্রমে তাদের বায়োমেট্রিক তথ্য গ্রহণ করা হবে। বায়োমেট্রিক তথ্যের মধ্যে রয়েছে ১০ আঙুলের ছাপ এবং আইরিশ (চোখের মণির ছাপ)।

এ তথ্যগুলো সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসের লোকাল সার্ভারে রাখা হবে। এরপর সেটি মূল সার্ভারে পাঠিয়ে দেয়া হবে যাচাই করার জন্য। আবেদনের পর ৪৫ দিনের মধ্যে জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে।

চলতি মাসের মধ্যেই সিঙ্গাপুর এবং দুবাইতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ শুরু হবে। এছাড়া ডিসেম্বর মাসের মাঝামাঝি নাগাদ ব্রিটেন, আমেরিকা এবং কানাডায় এ কাজ শুরু করা হবে বলে জানা গেছে।

যমুনা টিভি

শেয়ার করুন

বিদেশ থেকেই পাওয়া যাবে জাতীয় পরিচয়পত্র

তারিখ : ০৯:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯